সিলেটটুডে ডেস্ক | ২৮ নভেম্বর, ২০১৮
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে ২৩ দলীয় জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বুধবার (২৮ নভেম্বর) বিকালে রিটার্নিং অফিসার ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এর হাতে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
মনোনয়ন ফরম জমা দেয়ার সময় মাওলানা হাবিবুর রহমানের সাথে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা কুতুব উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান।
মনোনয়ন জমা দান শেষে বাইরে অপেক্ষমাণ নেতাকর্মী ও নাগরিকবৃন্দ তাকে শুভেচ্ছা জানান।