Sylhet Today 24 PRINT

আমাদের মধ্যে কোন বিরোধ নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৮ নভেম্বর, ২০১৮

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। তাই এখানে নানাধরনের মত থাকতে পারে। তবে নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়েই কাজ করছি। আমাদের মধ্যে আভ্যন্তরীণ কোন বিরোধ নেই।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিলের প্রাক্বালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় সহকারি রিটার্নিং অফিসার ও বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান ও দুপুর সাড়ে ১২টায় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার বিগত সময়ে যে উন্নয়ন করেছে। আমার বিশ্বাস এদেশের জনগণ তার মূল্য দেবে এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড ইকবাল আহমদ চৌধুরী, সেক্রেটারি রফিক আহমদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, বিয়ানীবাজার পৌর মেয়র আব্দুস শুকুর, দেওয়ান মাকসুদুল আউয়াল, এ্যাড আব্বাস উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.