Sylhet Today 24 PRINT

সিলেট-৬ আসনে হাতপাখার প্রার্থী আজমল হুসেনের মনোনয়নপত্র জমা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত সিলেট-৬ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে মনোনয়নপত্র জমা জমা দিয়েছেন মো. আজমল হুসেন।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমানের কাছে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মো. বিলাল আহমদ, যুগ্ম আহবায়ক মাওলানা আফজল হুসাইন কবির, বাংলাদেশ মুজাহিদ কমিটি গোলাপগঞ্জ উপজেলা শাখার সদর মো. আলিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা জাকারিয়া খান, সদস্য সচিব মো. আনিস আহমদ, মো. সারোয়ার আহমদ, মাস্টার আব্দুল মুতলিব, আতাউর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.