Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ-৫ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ছাতক প্রতিনিধি |  ২৮ নভেম্বর, ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচন করার জন্য বিভিন্ন দলের আটজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বুধবার (২৮ নভেম্বর) সকাল থেকে বিকাল ৫টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে  আওয়ামী লীগের ১জন, বিএনপির ২জন, খেলাফত মজলিসের ১জন, ইসলামী আন্দোলনের ১জন ও স্বতন্ত্র থেকে ১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

তাঁরা হলেন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা হুসাইন আল হারুন, খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব মাওলানা শফিক উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী আইয়ুব করম আলী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

একইদিন সুনামগঞ্জ-৫ আসনে ন্যাপের প্রার্থী আব্দুল অদুদ ও বিএনএফএর আশরাফ হোসেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.