Sylhet Today 24 PRINT

সিলেট-৩ আসনে জাপার তোফায়েল আহমদের মনোনয়ন পত্র জমা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তোফায়েল আহমদ মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বুধবার (২৮ নভেম্বর) বিকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলামের কাছে তোফায়েল আহমদ মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের জাতীয় পার্টি, জাতীয় যুব সমাজ, জাতীয় ছাত্র সমাজ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা দান শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তোফায়েল আহমদ বলেন, সিলেট-৩ আসন জাতীয় পার্টির ঘাটি ছিল। জাতীয় পার্টির প্রার্থী এই আসন থেকে টানা ৩ বার এমপি নির্বাচিত হয়েছিলেন। তাই আসনটি পুনরুদ্ধারে আমি প্রার্থী হয়েছি।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.