Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে নাশকতা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৯ নভেম্বর, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে নাশকতা মামলায় বদরুজ্জামান (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় হেতিমগঞ্জ বাজারের নিকটে একটি হাওর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার ফুলবাড়ি ইউপির হেতিমগঞ্জ গ্রামের আব্দুল শহিদের ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাপগঞ্জ মডেল থানার এসআই হেলাল একদল পুলিশ নিয়ে বদরুজ্জামানকে গ্রেপ্তার করেন।

সে চলতি বছরের আগস্ট মাসের একটি নাশকতা মামলার পলাতক আসামী বলেও জানান ওসি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.