Sylhet Today 24 PRINT

‘নির্বাচনে বিজয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে’

সংবাদ সম্মেলনে মাওলানা এডভোকেট আব্দুর রকিব

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৯ নভেম্বর, ২০১৮

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা মোহাম্মদ আব্দুর রকিব বলেছেন, গণতন্ত্র ও ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। ইতিমধ্যে আমাকে জোটের পক্ষ থেকে আমাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুর ২টায় গোলাপগঞ্জের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি নিজেকে জাতীয় রাজনীতির সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত থাকার কথা উল্লেখ করে বলেন, জোটনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী রেখে নির্বাচন থেকে দূরে রাখার চক্রান্ত করা হচ্ছে। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ মাওলানা আব্দুল মুক্তাদির, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি আব্দুল করিম হক্কানি, সেক্রেটারি ইলিয়াস বিন রিয়াসত, গোলাপগঞ্জ উপজেলার সেক্রেটারি জহির উদ্দিন, আব্দুল লতিফ সরকার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.