Sylhet Today 24 PRINT

কারাবন্দি বিএনপি নেতা আলী ও ফয়সলের বাসায় ইনাম আহমদ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৮

কারান্তরিন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও জেলা বিএনপির ১ম যুুগ্ম সম্পাদক মাহবুবুর রব ফয়সলের বাসায় গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী ইনাম আহমদ চৌধুরী।
 
বৃহস্পতিবার রাত ৯টায় তিনি এ দুই নেতার বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, মহানগর সিনিয়র সহ সভাপতি সালেহ আহমদ খছরু, মহানগর বিএনপির সহ সভাপতি ডা. নাজমুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির সদস্য সেলিম আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি লিটন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.