Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মাদক বিরোধী সচেতনতামূলক সেমিনার

কমলগঞ্জ প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া খাসিয়া পুঞ্জিতে মাদক বিরোধী সচেতনতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী কারিতাস সিলেট অঞ্চলের(এসডিবিবি) প্রকল্পের সহযোগিতায় এ সেমিনারটি শুরু হয়।

কারিতাসের সমন্বয়কারী ফাসবন পঃলেং এর সঞ্চালনায় ও কারিতাস সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা লুটমন এডমন্ড পডুনার সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাউয়াছড়া পুঞ্জির হেডম্যান ও বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাসি সোশ্যাল কাউন্সিলের সদস্য পারবন খংফান ও খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং, লাউয়াছড়া পুঞ্জির নারী নেত্রী লায়লা ডিখার প্রমুখ।

সেমিনারে লাউয়াছড়া পুঞ্জিতে বসবাসরত তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা মাদকের ভয়াবহতা পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।বক্তারা আরও বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে থাকতে ও মাদকের ভয়াবহতার কুফল সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে, বিশেষ করে যুবক-যুবতীদের এ ব্যাপারে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে ৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.