Sylhet Today 24 PRINT

ছাতকে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মিভূত

ছাতক প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার (৩০নভেম্বর) দুপুরে শহরের চরেরবন্দ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চরেরবন্দ এলাকার ব্যবসায়ী মৃত জাহির মিয়ার বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন গোটা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণ করার আগেই বসতঘরসহ ঘরের আসবাবপত্র ভস্মিভূত হয়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.