Sylhet Today 24 PRINT

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: এড. জামান

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৮

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিঠির সহ-স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক ও সিলেট-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে গনন্ত্র উদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসাবে। তাই ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে যে কোনো মূল্যে বিজয়ী করতে দেশপ্রেমিক ছাত্র জনতাকে ঝাপিয়ে পড়তে হবে।

তিনি বলেন, এই নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে। তিনি শুক্রবার সন্ধ্যায় জৈন্তাপুর-গোয়াইনঘাট- কোম্পানীগঞ্জ এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের এক যৌথ মত বিনিময় সভায় একথা গুলো বলেন।
 
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আহমদ বাবুলের সভাপতিত্বে ও জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমদ এর পরিচালনায় অনান্যাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এড: কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আহমদ, লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা উলামা  দলের সভাপতি কামাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন মিসবাহ উদ্দিন, এখলাছুর রহমান, নাছির উদ্দিন, রুমেল আহমদ, মিসবাহুল আম্বিয়া, আমিনুর রহমান আমিন, ফরিদ আহমদ, আয়নুল মালিক লিঠন, বেলাল আহমদ, মিনহাজ উদ্দিন সিরাজ, মিসবাউজ্জামান মিসবাহ, সাদ্দাম আহমদ, কাওছার আহমদ, কবির আহমদ, আলা উদ্দিন আল আশরাফ, নাদিম আহমদ, জুবের আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.