Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে মেধা মূল্যায়ন পরীক্ষা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে মেধা মূল্যায়ন পরীক্ষা ২০১৮। শুক্রবার (৩০ নভেম্বর) শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে শহরের কলেজ সড়কের পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত এ মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৩০টি কিন্ডার গার্টেনের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

শুক্রবার সকালে মেধা মূল্যায়ন পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সভাপতি দিল আফরোজ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমান আহমেদ সিদ্দিকী, কামরুল ইসলাম, জহর তরফদার, সাংগঠনিক সম্পাদক সোহাইল আহমদ, কল্যাণ দেব, প্রণবেশ চৌধুরী, মনোয়ার হোসেন, লিটন পাল, সনজিৎ বিশ্বাস, সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.