Sylhet Today 24 PRINT

সিলেটে বিজয় শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক |  ০১ ডিসেম্বর, ২০১৮

সিলেটে ৪৭তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে 'বিজয়ের আলোয় উদ্ভাসিত হোক সকল প্রাণ' স্লোগানে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু হয়ে চৌহাট্টা হয়ে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্বদেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ ড. গোলাম মর্তুজা মজুমদার, সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিনিয়র সাংবাদিক আল আজাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ, উপ-পুলিশ কমিশনার(নর্থ) আজবাহার খান, উপ-পরিচালক স্থানীয় সরকার মীর মাহাবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দিপ কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. আব্দুল্লাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. আসলাম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উল্লাহ্ খান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী, মহানগর ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল খালিক, মহানগর সাংগঠনিক কমান্ডার চিত্তরন্জন দেব, ডেপুটি কমান্ডার মনাফ খান, সহকারী কমান্ডার দীপঙ্কর চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সুখময় সুত্রধর , মুক্তিযোদ্ধা সুধির সুত্রধর ও পান্নালাল রায় প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.