Sylhet Today 24 PRINT

আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ কর্মীসভা

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০১ ডিসেম্বর, ২০১৮

সিলেটের গোয়াইনঘাটে ৫নং আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ নভেম্বর) বেলা ৩টায় আলীরগাঁও কলেজে এ সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অলি উল্যাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল।

বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ছয়ফুল ইসলাম, গোলাম মস্তফা, আলী বক্স, সমছুল ইসলাম, বশির উদ্দিন, সিরাজ উদ্দিন, জামাল উদ্দিন, নিজাম উদ্দিন, যুবলীগ নেতা মতচ্ছির আহমদ, সুহেল আহমদ, গোলাম করিম শামীম, আবুল খয়ের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা মো. মাহফুজুল কিবরিয়া, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলী হোসেন, ইনসাদ হোসেন রাজীব, মো. দেলোয়ার হোসেন, মো. আব্দুল্লাহ, ইসলাম উদ্দিন, সাইদুর রহমান, শহিদ আহমদ, উপজেলা শ্রমিক লীগ নেতা নাজিম উদ্দিন, মোশাহিদ আলী, নাজিম উদ্দিন, তাজ উদ্দিন, শামীম আহমদ, ইমরান আহমদ, ইউপি সদস্য আতাউর রহমান, শাহিম আহমদ শাহিন, তজম্মুল আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখা জননেতা ইমরান আহমদকে আবারও নৌকা মার্কায় বিজয়ী করতে হবে। একটি আধুনিক গোয়াইনঘাটের স্বপ্নদ্রষ্টা ইমরান আহমদকে নৌকা প্রতীকে বিজয়ী করনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.