Sylhet Today 24 PRINT

মাধবপুরে বাসচাপায় ব্যবসায়ী নিহত

মাধবপুর প্রতিনিধি |  ০১ ডিসেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া নামক স্থানে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় হরেন্দ্র দাস (৭০) নামে এক শুটকি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে হরেন্দ্র দাস আন্দিউড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়।

নিহত হরেন্দ্র উপজেলার বুল্লা গ্রামের প্রয়াত মহেন্দ্র দাসের ছেলে।

মাধবপুর থানার উপপরিদর্শক লিটন ঘোষ জানান, আশংকাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী হাসপাতালে গিয়ে বিনা ময়নাতদন্তে লাশ সৎকারের ব্যবস্থা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.