Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে নদী খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদে মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি |  ০১ ডিসেম্বর, ২০১৮

সিলেটের বিশ্বনাথের বাসিয়া নদীর দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী পুনঃখননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের বাসিয়া ব্রিজের উপর ‘বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ’ এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বাসিয়া নদীর দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের উপর চলমান মামলা দ্রুত নিষ্পত্তি করে নদী পূণঃখনন কাজ শুরু করার দাবি জানানো হয়।

সংগঠনের আহবায়ক ফজল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, শেখ শহীদুল ইসলাম, বাবুল মিয়া, সিরাজুল ইসলাম সিরাজ, শাহাজান সিরাজ, আব্দুল বাতিন, লোকমান হোসেন, ইকবাল হোসেন, শেখ কাওসার আলী, সিজিল মিয়া, শানুর আলী জয়দু, মামুনুর রহমান, আজাদ মিয়া, ফারুক মিয়া, খালেদ মিয়া, এসএ সাজু, বকুল আহমদ, আব্দুস সামাদ, রুবেল মিয়া, শিপন আহমদ, ছালেহ আহমদ, কয়েস মিয়া, মারুফ মিয়া, আবু সুফিয়ান ও আমজাদ মিয়াসহ আরও অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.