Sylhet Today 24 PRINT

সিলেট-১ আসনের বাসদ প্রার্থী প্রণব জ্যোতি পালের কুশল বিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০১৮

সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পালের কুশল বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ডিসেম্বর) দিনব্যাপী নানা শ্রেণী পেশার মানুষের সাথে এই কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারাপুর চা বাগান, হাজিপাড়া, পাঠানটুলা এলাকায় কুশল বিনিময় শেষে রাত ৮টায় দলীয় কার্যালয়ে পেশাজীবীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে মতবিনিময় কালে প্রণব জ্যোতি পাল বলেন, গণতন্ত্র -ভোটাধিকার রক্ষা, শিক্ষা-স্বাস্থ্য ও ভাত কাপড়ের সংগ্রাম তথা ব্যবস্থা পাল্টানোর নীতিনিষ্ঠ সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবুল কাশেম, নাহিদ পারভেজ বাবু, এড. রনেণ সরকার রনি, ওমর ফারুক, সুমন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.