Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে পুলিশের বিশেষ মহড়া

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০২ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেটের ফেঞ্চুগঞ্জে বিশেষ মহড়া চালিয়েছে পুলিশ। শনিবার (১ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত টানা মহড়া চলে ফেঞ্চুগঞ্জ থানা এলাকার সেনেরবাজার কটালপুর,পালবাড়ী, সারকারখানা, মাইজগাঁও এবং ফেঞ্চুগঞ্জ সদর বাজার এলাকায়। এ মহড়ায় ফেঞ্চুগঞ্জ থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য  অংশ নেন।

বিশেষ এই মহড়ায় নেতৃত্ব দেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদ চৌধুরী।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে রয়েছি। এছাড়া নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ বিশেষ মহড়ার আয়োজন করা হয়। এছাড়া নির্বাচনে আমাদের এ তৎপরতা অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.