Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার-২: মনোনয়নপত্র বাতিল ১, চূড়ান্ত ৭

মৌলভীবাজার প্রতিনিধি |  ০২ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মুহিবুল কাদির চৌধুরী পিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে ৭ জনের মনোনয়নপত্র চূড়ান্ত করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার (২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল আহমদের তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এই আসনে যাদের মনোনয়নপত্র চূড়ান্ত করা হয়েছে তারা হলেন- জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী, সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, বিকল্পধারার (মহাজোট) এম এম শাহীন, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, জাতীয় পার্টির অ্যাডভোকেট মাহবুবুল আলম শামিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মতিউর রহমান, ইসলামী ঐক্যজোটের মাওলানা আসলাম হোসেন রহমানী, ওয়ার্কার্স পার্টির প্রশান্ত দেব ছানা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.