Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার-৩: দুজনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক |  ০২ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন আশা বিশ্বাস (বিএনএফ) ও মো. আব্দুল মছব্বির (স্বতন্ত্র)।

রোববার (২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল আহমদের তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এই আসনে ৭ জনের মনোনয়নপত্র চূড়ান্ত করেছেন রিটার্নিং কর্মকর্তা।

এই আসনে যাদের মনোনয়নপত্র চূড়ান্ত তারা হলেন তারা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এম নাসের রহমান এবং তার স্ত্রী রেজিনা নাসের, বাংলাদেশ খেলাফত মজলিসের লুৎফুর রহমান কামালী, খেলাফত মজলিসের মাওলানা আহমেদ বিলাল, বাসদের অ্যাডভোকেট মো. মগনু মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আসলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.