Sylhet Today 24 PRINT

মাধবপুরে রড বোঝাই ভ্যানের ধাক্কায় ছাত্র নিহত

মাধবপুর প্রতিনিধি  |  ০২ ডিসেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোয়ালনগর গ্রামে রড বোঝাই ভ্যানের ধাক্কায় নিলয় দাস (৮) নামে এক এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে রোববার (২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

মাধবপুর থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার জানান, রোববার দুপুর ১২টার দিকে গোয়ালনগর গ্রামের বারেন্দ্র দাস বাড়িতে ঘর তৈরির জন্য মাধবপুর বাজার থেকে একটি ভ্যান গাড়ীতে করে রড নিয়ে যাচ্ছিল। এ সময় ভ্যানে থাকা রডের ধাক্কায় বারেন্দ্র দাসের ছেলে ফুলকলি পৌর কিন্ডার গার্ডেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র নিলয় দাস গুরুত্বর আঘাত পায়। এতে ঘটনাস্থলে নিলয়ের মর্মান্তিক মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠায়।

মাধবপুর থানার পরিদর্শক তদন্ত কামরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.