Sylhet Today 24 PRINT

সিলেট-৬ আসনে চিত্রনায়ক হেলাল খানের মনোনয়ন বৈধ ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৮

সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক (জাসাস) নেতা চিত্রনায়ক হেলাল খানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার দুপুর ১ টায় সিলেট রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

এসময় গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং সিলেট জেলা ও মহানগর জাসাসের নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.