সিলেটটুডে ডেস্ক | ০২ ডিসেম্বর, ২০১৮
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সুস্থতা কামনা ও মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ায় সিলেট-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরীর উদ্যোগে সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ মাগরিব হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এডভোকেট আব্দুল হাই কাইয়ূম, এম. এ মাহতাব, জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কমিটির আহ্বায়ক এম. বরকত আলী, এম. মুর্শেদ খান, জেলা জাপার সাবেক সহ দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ।
দোয়া মাহফিলে হুসেইন মুহাম্মদ এরশাদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।