Sylhet Today 24 PRINT

বিএনপির নেতা আলী আহমদ কারামুক্ত

সিলেটটুডে ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৮

উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

রোববার (২ ডিসেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। জেল গেইটে বিপুল সংখ্যক নেতাকর্মী ফুলের মালা দিয়ে তাকে অভিনন্দন জানান। এর আগে গত ২৭ নভেম্বর হাইকোর্টের বিচারপতি রেজাউল হক ও বিচারপতি জাফর আহমদের ব্রেঞ্চ থেকে এসএমপির কোতোয়ালি থানায় দায়েরকৃত জিআর ৫১৩/১৮ মামলায় জামিন পান তিনি। আলী আহমদের পক্ষে মামলার শুনানি করেন আইনজীবী কামরুজ্জামান সেলিম। সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে জামিনের কাগজপত্র সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে রোববার কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।  

সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভের প্রস্তুতিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল কোতোয়ালী থানা পুলিশ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.