Sylhet Today 24 PRINT

সিলেটে ইনাম চৌধুরীর মত বিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৮

সিলেট ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইনাম আহমদ চৌধুরী বিএনপি নেত্রীবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।    
 
রোববার সন্ধ্যায় সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ূম জালালী পঙ্কির বাসায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সিলেট বিএনপি এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারা এসময় উপস্থিত ছিলেন। সভায় সিলেটের সকল আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য একাত্মতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট এম. নুরুল হক, মহানগর বিএনপির সহ সভাপতি সালেহ আহমদ খসরু, সহ সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, উপদেষ্টা আহাদুস সামাদ, জেলা বিএনপির উপদেষ্টা আহমেদ চৌধুরী মিলু মিয়া, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, বিএনপি নেতা এডভোকেট আখতার বখত জাহাঙ্গীর, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সদস্য সেলিম আহমদ, বিএনপি নেতা মিসবাহ উদ্দিন আঙ্গুর, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর রহমান খোকন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মির্জা সম্রাট, যুবদল নেতা জামাল আহমদ খান, মহানগর বিএনপির সদস্য সৈয়দ ইমরান হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি লিটন আহমদ, যুবদল নেতা সুলেমান সিদ্দিকী, জেলা ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আফজল হোসেন, এলিন আহমদ খান, এম এ হাসান, মকসুদুল করিম ইমন, আবুল হোসেন, রোমন আহমদ,মোহাম্মদ সাজু, সঞ্জয় দাস, শফি আহমদ প্রমুখ।

মত বিনিময় শেষে ইনাম আহমদ চৌধুরী ছাত্রদল নেতা সোহেল ইবনে রাজার মাতৃবিয়োগের খবর শোনে তাৎক্ষনিক সোহেলের বাসায় যান। সেখান থেকে ধানের শীষের এ প্রার্থী যান প্রয়াত ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম নাহিদের বাসায়। দুই পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত করে তাদের খোঁজখবর নেন ইনাম। এসময় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.