সিলেটটুডে ডেস্ক | ০২ ডিসেম্বর, ২০১৮
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে নির্বাচন থেকে দূরে রাখতেই কারাগারে বন্দি রেখেছে। কিন্তু সরকারের সকল ষড়যন্ত্র জনগণ রুখে দিতে আজ বদ্ধপরিকর। সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে দেশের গণতন্ত্রকে মুক্ত করা হবে।
রোববার সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
বিএনপি নেতা নাছির উদ্দিনের সভাপতিত্বে ও জৈন্তাপুর উপজেলা ছাত্রদল নেতা আমিনুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ও জাসাস জেলা সভাপতি জসিম উদ্দিন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক জয়নাল আহমদ রানু, আলতাফ হোসেন বিলাল, সুজন মিয়া, গিয়াস উদ্দিন বতুল্লাহ, কামরুল ইসলাম, মিসবাহউল আম্বিয়া, কামাল আহমদ, বেলাল আহমদ, মাতাবউদ্দিন, মিনহাজউদ্দিন সিরাজ, কবির আহমদ, মিসবাহউদ্দিন, মিনহাজ আহমদ, আফজাল হোসেন, আখলাকুল আম্বিয়া, সয়ফুর রহমান, আবদুল কাদির, ইসলাম উদ্দিন, আমিনুল হক, আছাদুল হক, ইশরাত আহমদ, মিজানুর রহমান, আহসানুল ওয়াহিদ, ফখরুল বাশার, তারেক আহমদ, ছদরুল ইসলাম প্রমুখ।