Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে জামায়াত নেতা আটক

বানিয়াচং প্রতিনিধি |  ০৩ ডিসেম্বর, ২০১৮

বানিয়াচং উপজেলা জামায়াত ইসলামীর নেতা ডা. আব্দুল হান্নান আরজুকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার (৩ ডিসেম্বর) রাত ২টার দিকে ডিবির ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা নেতৃত্বে একদল ডিবি পুলিশ জাতুকর্ণপাড়া (নাগের) বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

ডা. আব্দুল হান্নান আরজু উপজেলা জামায়াতের সাবেক আমির ছিলেন।

বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান জানান, তার বিরুদ্ধে কোনো মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ আছে তা আমার জানা নাই। কি কারণে ডিবি তাকে আটক করেছে তা বলতে পারছি না।

এ বিষয়ে হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ সোহেল রানার সাথে কথা হলে তিনি আটকের সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে মামলা দায়ের করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.