Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় অসমাজিক কার্যকলাপের দায়ে জনপ্রতিনিধি সহ আটক ৪

কুলাউড়া প্রতিনিধি |  ২১ জুলাই, ২০১৫

কুলাউড়ায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আজ মঙ্গলবার (২১ জুলাই) ইউপি সদস্যসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, শহরের পশ্চিম আহমদাবাদে নতুন পাড়া এলাকার আব্দুস শহিদের বাসার নিচতলা ভাড়া নিয়ে রিপা বেগম দীর্ঘদিন থেকে অসামাজিক ব্যাবসা পরিচালনা করছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনফর আলী (৪৩), রিপা বেগম (২৪), হালিমা বেগম (১৭), রুশনা বেগম (১৬)কে আটক করে। তাদের বাড়ী মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।

কুলাউড়া থানার ওসি মতিয়ার রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.