Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৩ ডিসেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শহীদনগর বাজারে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় গ্রাম বাংলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও পল্লী চিকিৎসক আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা সেবা শিবিরের উদ্বোধন করেন পতনউষার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু।
    
চক্ষু চিকিৎসা শিবিরের আলোচনা পর্বে বক্তব্য রাখেন পতনউষার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর, ইউনিয়ন যুবলীগ সম্পাদক আবুল বশর জিল্লুর। চক্ষু চিকিৎসা সেবা শিবির পরিচালনায় সহযোগিতা করেন মাহিদুল ইসলাম, মনসুর খান, আব্দুল মোমিন, আনোয়ার খান, এনামুল সাকের, হোসেন জয় ও শাকিল আহমদ।

বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের ডা. সুস্মিতা দেব, ডা. মোজাহের হোসেন, ডা. অনুপম পাল ও পিআরও মেডিক্যাল সহকারী হাফিজুর রহমান সহস্রাধিক চক্ষু রোগীকে দেখে সেবাপত্র প্রদানসহ বিনা মূল্যে ঔষধ বিতরণ করেন।

এছাড়াও পরীক্ষা নিরীক্ষা করে ছানি পড়া রোগীদের বাছাই করে পরবর্তীতে মৌলভীবাজার চক্ষু হাসপাতালে পাঠানো হবে বলে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.