Sylhet Today 24 PRINT

সিলেট-১ আসনে বাসদ প্রার্থী প্রণবের কুশল বিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কায় সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল দিনব্যাপী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেছেন।

সোমবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী নগরীর উপশহর, সেনপাড়া, কালিবাড়ী, করেরপাড়া, মদিনা মার্কেট, কাজিটুলা এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।

কুশল বিনিময়কালে প্রণব জ্যোতি পাল বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে সিলেটের সকল গণতান্ত্রিক-সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে এবং বাস যোগ্য নগরী গড়ার ধারাবাহিক আন্দোলন করছি। আন্দোলনের অংশ হিসেবেই বাসদের মই মার্কার প্রার্থী হয়েছি। তাই মই মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার আহবান জানান তিনি।
 
কুশলবিনিময়কালে প্রণব জ্যোতি পালের সাথে উপস্থিত ছিলেন, বাসদের জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন ব্যাপারী, ছাত্রনেতা সাজাদ হোসাইন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.