সিলেটটুডে ডেস্ক | ০৩ ডিসেম্বর, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে ড. এ. কে. আব্দুল মোমেন, সিলেট-৩ আসনে মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সিলেট-৪ আসনে ইমরান আহমদ, সিলেট-৫ আসনে হাফিজ আহমদ মজুমদার ও সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ সহ সিলেট বিভাগে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও উপজেলার সাবেক কমান্ডারবৃন্দ।
সোমবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দরা এ অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানান। তাছাড়া উপরোক্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দকে দলীয় মনোনয়ন প্রদান করায় জননেত্রী শেখ হাসিনাকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
অভিনন্দনকারী নেতৃবৃন্দরা হলেন- মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, সাবেক সাংগঠনিক কমান্ডার তোতা মিয়া, সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর সিলেট বিভাগের কার্যকরী কমিটির সদস্য ও সাবেক অর্থ কমান্ডার সোয়েব আহমদ, বৃহত্তর সদর থানার সাবেক কমান্ডার মো. আখতারুজ্জামান, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক কমান্ডার শফিক মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সমিতির সাধারণ সম্পাদক আব্দুশ শহীদ খান, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাবেক কমান্ডার আকরাম আলী, উপজেলা সাবেক কমান্ডার মখলিছ হাজী, সদর উপজেলার সাবেক কমান্ডার এরশাদ আলী, দক্ষিণ সুরমার সাবেক ডেপুটি কমান্ডার তৈয়ব আলী, সাবেক কমান্ডার মুছব্বির আলী, বীর মক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, নজমুল ইসলাম, ইলিয়াছ আলী প্রমুখ।