Sylhet Today 24 PRINT

মাধবপুরে ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা

মাধবপুর প্রতিনিধি |  ০৪ ডিসেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর বাজারের ব্যবসায়ী রাশেদ মিয়া (৩৫) দুর্বৃত্তদের হামলায় নিহতের ঘটনায় ৫ দিন পর থানায় মামলা করেছে নিহতের স্ত্রী নাজমা বেগম।

সোমবার (৩ ডিসেম্বর) রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে তিনি মামলা করেন।

পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের চান মিয়ার ছেলে রাশেদ মিয়া গত ২৯ নভেম্বর মাধবপুর বাজার থেকে ব্যবসার কাজ শেষে রাতে শ্যামলী পাড়ায় বাসায় ফেরাত পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। ৩০ নভেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.