Sylhet Today 24 PRINT

ওসমানী হাসপাতালের তরুণ চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০৪ ডিসেম্বর, ২০১৮

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাছুম খান(৩০) আর নেই। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

৩৩তম বিসিএস ক্যাডার মাছুম ক্যান্সার রোগে ভূগছিলেন। বুধবার সকাল ৯টায় ওসমানী মেডিকেল কলেজের মসজিদ সংলগ্ন মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.