সিলেটটুডে ডেস্ক | ০৫ ডিসেম্বর, ২০১৮
সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল ৫ নভেম্বর নগরীর আম্বরখানা, বটেশ্বর এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশলবিনিময় শেষে বিকাল হাতুড়া গ্রামে এক মতবিনিময় সভায় যোগ দেন।
মতবিনিময় সভায় প্রণব জ্যোতি পাল বলেন, দেশের সব পেশার মানুষ আজ সংকটের মধ্যে জীবন অতিবাহিত করছেন। মানুষের হাতে কাজ নেই। কাজ থাকলে ন্যায্য মজুরি নেই। কৃষক সর্বস্বান্ত। ফসলের ন্যায্য মূল্য নেই। বয়স্ক ভাতা, কাবিখা, বিধবা ভাতা নিয়ে বিগত সময়ে হরিলুট হয়েছে। এ অবস্থা থেকে শ্রমিক-কৃষকের মুক্তির লক্ষে মই মার্কার ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
সদর উপজেলা বাসদ সমন্বয়ক শাহজান আহমদের সভাপতিত্বে মতবিনিময় কালে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, রুমন বিশ্বাস, শফিক উদ্দিন, ইসলাম মিয়া, নুর উদ্দিন, মানিক মিয়া প্রমুখ।