Sylhet Today 24 PRINT

স্বামীর সাথে অভিমান করে এমসি কলেজের ছাত্রীর আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৬ ডিসেম্বর, ২০১৮

হবিগঞ্জ শহরের উমেদনগরে টাকা না দেয়ায় স্বামীর সাথে অভিমান করে সিলেটের এমসি কলেজের মাস্টার্সে পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছেন। কুলসুমা আক্তার (২২) নামের ওই ছাত্রী উমেদনগর গ্রামের ব্যবসায়ী তাহির মিয়ার স্ত্রী।

বুধবার (৫ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুলসুমা।

জানা যায়, বুধবার দুপুরে স্বামীর কাছে এক হাজার টাকা চান কুলসুমা। কিন্তু স্বামী তা না দেয়ায় অভিমান করে বিষপান করে ছটফট করতে থাকেন তিনি। স্বামীর বাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশ জানায়, তাহিরের সাথে প্রেমের সম্পর্কের কারণে ধর্মান্তরিত হয়ে তাহিরকে বিয়ে করে কুলসুমা। তাহির উমেদনগর গ্রামের আব্দুর রশিদের পুত্র।

হবিগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম কুলসুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.