Sylhet Today 24 PRINT

পুলিশের বিরুদ্ধে ইসিতে সিলেট বিএনপির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |  ০৬ ডিসেম্বর, ২০১৮

সিলেটের পুলিশের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছ মৌখিক অভিযোগ করেছেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খদকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে দলের কয়েকজন সিনিয়র নেতা-কর্মীদের সাথে নিয়ে সিলেটের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলামের কার্যালয়ে এ অভিযোগ করেন সিলেট-১ আসনের বিএনপির এ প্রার্থী।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে এসে খদকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের জানান, প্রতিরাতে সাদা পোশাকে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে যাচ্ছে এবং নানা রকমের ভয়ভীতি প্রদর্শন করছে।

তিনি আরো বলেন, পুলিশ তার নেতাকর্মীদের আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সিলেটের বাহিরে থাকার পরামর্শ দিচ্ছে এবং বলছে নির্বাচনের পর আবার সিলেটে আসতে।

এ ব্যাপারে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.