Sylhet Today 24 PRINT

দায় স্বীকার করে জবানবন্দি দিচ্ছে মুহিতও

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুলাই, ২০১৫

সিলেটে শিশু রাজন হত্যা মামলার প্রথম আসামী মুহিত আলমকে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের জন্য আদালতে তোলা হয়েছে।।
আজ বিকেল ৩ টায় সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ নিয়ে আসে ডিবি পুলিশ। সেখানে বিচারক মো: আনোয়ারুল হকের নিকট জবানবন্দি প্রদান করবে মুহিত। এ রিপোর্ট লেখা পর্যন্ত মুহিত জবানবন্দি প্রদান করছিলো।

এরআগে এই হত্যা মামলায় ময়না, দুলাল ও নুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

গত ১৩ জুলাই থেকে প্রথম দফায় ৫ দিন এবং দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

৮ জুলাই রাজনের লাশ গুম করার সময় মুহিতকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। এসময় হত্যাকান্ডে জড়িত অন্যানরা পালিয়ে যেতে সক্ষম হয়।

সেদিন ভোরে চুরির অপবাদে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.