Sylhet Today 24 PRINT

সিলেট-১ আসনে বাসদ প্রার্থী প্রণবের কুশল বিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কায় সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল দিনব্যাপী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেছেন।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী চইয়ারচর, সোনাতলা, টুকের বাজার, হায়দরপুর এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।
 
কুশল বিনিময় কালে প্রণব জ্যোতি পাল বলেন, বাসদ ও গণতান্ত্রিক বাম জোট দেশে গণতন্ত্র ও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। আন্দোলনের অংশ হিসেবে এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে আমাদের নির্বাচনে অংশগ্রহণ। তাই ভোটের মাধ্যমে মই মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে।
 
কুশলবিনিময়কালে প্রণব জ্যোতি পালের সাথে উপস্থিত ছিলেন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, শ্রমিক ফ্রন্ট সংঘটক ফারুক আহমদ, ছাত্রনেতা এনামুল হক সামী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.