Sylhet Today 24 PRINT

মটর সাইকেল ছিনতাইকারী আটক

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৬ ডিসেম্বর, ২০১৮

মৌলভীবাজার কোর্ট এলাকা থেকে এক মোটরসাইকেল ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে শহরের মুখ্য বিচারিক হাকিম আদালত এলাকা থেকে মনির আহমদ ইমন (৩০) নামে ওই ছিনতাইকারীকে আটক করা হয়। ইমন সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দির মৃত ফারুক মিয়ার ছেলে।

মৌলভীবাজার মডেল থানার এসআই তাপস চন্দ্র রায় জানান, বৃহস্পতিবার সকালে মুহিদ মিয়া নামে এক ব্যক্তির একটি পালসার মোটর সাইকেল আদালত এলাকা থেকে চুরি হয়। এ বিষয়ে মুহিদ মিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ দুপুরে কোর্ট এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি চাবিসহ ইমনকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন সাইকেল চুরির কথা স্বীকার করে সাইকেলটি সিলেটে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানায়।

তিনি আরো জানান ইমনের বিরুদ্ধে সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন থানার মোটর সাইকেল ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.