Sylhet Today 24 PRINT

জাফলংয়ে সাঁতার কাটতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২২ জুলাই, ২০১৫

সিলেটের জাফলংয়ে বেড়ানোর সময় পিয়াইন নদীতে সাঁতার কাটতে নেমে কবি কাজী নজরুল সরকারি কলেজের দুই ছাত্র নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেলে পিয়ান নদীর বল্লা ঘাটের জিরো পয়েন্টে নিখোঁজ হন তারা।

নিখোঁজ দুজন হলেন- ঢাকার ওয়ারির ৮৪ নম্বর বনগ্রাম এলাকার সাকের ঘোষের ছেলে সোহাগ ঘোষ ও একই এলাকার সানাউল্লাহর ছেলে আবদুল্লাহ অন্তর।

নিখোঁজ কলেজছাত্রদের বন্ধু তানভীর আহমেদ জানান, ঈদের ছুটিতে বেড়ানোর জন্য ৬ বন্ধু মিলে ঢাকা থেকে জাফলংয়ে আসেন তারা। বুধবার বিকেল ৪টার দিকে মল্লাঘাটের জিরোপয়েন্ট এলাকায় সাঁতার কাটতে নামেন সোহাগ ও অন্তর। এ সময় স্রোতের টানে উভয়েই তলিয়ে যান। সোহাগ ও অন্তর সাঁতার জানতেন না বলেও জানান তানভীর।

বিকেল সাড়ে ৫টার পর্যন্ত দুই কলেজছাত্রের খোঁজ মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। স্থানীয়রা দুই ছাত্রের খোঁজে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.