Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার রাত দুইটায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত জুনেদ সিলাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, জুনেদ আহমদ বৃহস্পতিবার দিবাগত রাতে সিলাম ইউনিয়নের চারকাটিচক এলাকায় মাছ ধরতে যান। মাছ ধরতে গিয়ে রাতের অন্ধকারে বিদ্যুতের তারে লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত দুইটার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শফি চৌধুরী ও দক্ষিণ সুরমা বিএনপির শোক

জুনেদ আহমদের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ ও সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপি নেত্রীবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে পৃথক এক বার্তায় সিলেট ছাত্রদলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি (পদত্যাগী) নজরুল ইসলাম, সহ সভাপতি মাসরুর রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল ইবনে রাজা, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল এই শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.