Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে টমটম উল্টে বৃদ্ধের মৃত্যু

বানিয়াচং প্রতিনিধি |  ০৮ ডিসেম্বর, ২০১৮

হবিগঞ্জের বানিয়াচংয়ে টমটম উল্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ইকরাম-হবিগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত এখলাছ মিয়া (৬৫) ইকরাম গ্রামের সুরুজ আলীর ছেলে।

আহতদের তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বলেন, এখলাছ মিয়া নামে ওই ব্যক্তি টমটমে করে সাঙ্গর যাওয়ার পথে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.