Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বিএনপি ছাড়লেন অর্ধশতাধিক নেতাকর্মী

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৮ ডিসেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের যোগ দিয়েছেন প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামে এমপি মাহবুব আলীর হাত ধরে তারা আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।

ওই গ্রামের বিএনপি নেতা মোশাহিদ আলী রমজান, সাবেক মেম্বার মোনায়েম, নজরুল ইসলাম বাবুল মাস্টার ও সাবেক মেম্বার আব্দুল হাই’র নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী এ যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় এমপি মাহবুব আলী বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই বিএনপি থেকে নেতাকর্মীরা আওয়ামী লীগে আসছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ আসলে দেশে যুগান্তকারী উন্নয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.