Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সাংবাদিকদের সাথে মজিদ খানের মতবিনিময়

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৮ ডিসেম্বর, ২০১৮

হবিগঞ্জের বানিয়াচঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমপি এডভোকেট আব্দুল মজিদ খান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে স্থানীয় বড় বাজারে তার নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
এসময় এমপি মজিদ খান বলেন, গত ১০ বছরে আমার নির্বাচনী এলাকা (বানিয়াচং-আজমিরীগঞ্জ) এ প্রায় ২শ কোটি টাকার উন্নয়ন হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি মেঘা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আগামী মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠন করলে অত্র অঞ্চলে ৫ বছরে পূর্বের ১০ বছরের চেয়ে দিগুণ উন্নয়ন দৃশ্যমান হবে। সত্য ও সঠিক উন্নয়নের চিত্র তুলে ধরে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনাও করেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসাইন, সেক্রেটারি ইমদাদুল হোসেন খান, জনতার দলিল প্রতিনিধি আক্কাছ আলী খান, যুগান্তর প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.