Sylhet Today 24 PRINT

সিগারেট নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৮ ডিসেম্বর, ২০১৮

মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুরে সিগারেট নিয়ে দ্বন্দ্বে মগনু মিয়া (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সুমন মিয়া ও সিফুল মিয়াকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরতলীর জগন্নাথপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মগনু মিয়া সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর এলাকার টনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মগনু মিয়া ও একই এলাকার আবু তাহেরে ছেলে সুমন মিয়া ও সিফুল মিয়ার সাথে সিগারেট দেওয়া-নেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের সঙ্গীয় লোকজন লাঠি দিয়ে মগনুকে বেধড়ক পিটাতে থাকে। এতে মগনু মিয়া অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ জানান, ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.