Sylhet Today 24 PRINT

মিলনকে দেখতে হাসপাতালে আরিফ ও মিজান

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৮

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলনকে দেথতে গেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।

শনিবার বিকালে ছাতকে দলীয় অনুষ্ঠানে নেতাকর্মীদের শান্তনা দিয়ে বাসায় ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিলন। পরে তাকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলনকে দলীয় মনোনয়ন না দেওয়ায় ছাতক শহরের দলীয় কার্যালয়ের সামনে ছাতক-দোয়ারা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে সভায় আকস্মিক উপস্থিত হয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের স্বান্তনা দেন মিলন। এসময় আবেগ আপ্লুত হয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.