Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে গৃহবধূর আত্মহত্যা

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৯ ডিসেম্বর, ২০১৮

সিলেটের গোয়াইনঘাটে সুফিয়া খাতুন (১৯) নামের এক গৃহবধূর আত্মহত্যা করেছেন।

রোববার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়নের উপর সাতাইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর উপর সাতাইন গ্রামের বিলাল হোসেনের স্ত্রী।

খবর পেয়ে সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়, এসআই ওসমান গণির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.