Sylhet Today 24 PRINT

সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ ২০ ডিসেম্বর পর্যন্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৮

সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ ২০ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

রোববার (৯ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব একেএম আলী আহাদ স্বাক্ষরিত এক পত্রে বাণিজ্য মেলার মেয়াদ বৃদ্ধি করা হয়।

প্রসঙ্গত, ২৮ নভেম্বর বাণিজ্য মেলার মেয়াদ বৃদ্ধি করার লক্ষ্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আবেদনের প্রেক্ষিতে স্মারক নং- ২৬.০০.০০০০.১০৬.৮৬.০১২.১৭-৩৬০ এর আলোকে সিলেট সদর উপজেলা মাঠে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার বৃদ্ধি করে নোটিশ প্রেরণ করে বাণিজ্য মন্ত্রণালয়। আজ (রোববার) চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ কাছে চিঠি পৌঁছে।

চিঠির অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক, সিলেট জেলা প্রশাসক, এসএমপি পুলিশ কমিশনার, এফবিসিসিআইর সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব ও সদর উপজেলা চেয়ারম্যান বরাবরে প্রেরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.