Sylhet Today 24 PRINT

আরিফ অনুপস্থিত, ৪র্থ দফায় পেছালো কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুলাই, ২০১৫

আরিফুল হক চৌধুরী অনুপস্থিত থাকায় আরেক দফা পেছালো সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের তারিখ। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তরের পর আজ চতুর্থবারের মতো পিছালো চার্জ গঠনের তারিখ। আগামী ৩ আগস্ট মামলার চার্জ গঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করেন সিলেট দ্রুত বিচার আদালতের বিচারক মকবুল আহসান।

বৃহস্পতিবার মামলার আসামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুরজ্জামানবাবর, হবিগঞ্জ পৌর মেয়র জিকে গৌছসহ ১৩ আসামীকে সিলেট দ্রুত বিচার ট্রা¦ইব্যুনালে উপস্থিত করা হলেও অসুস্থতার জন্য আদলতে আনা হয়নি সিলেটের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে।

সকল আসামী উপস্থিত না হওয়ার আদালত আগামী ৩ আগস্ট মামলার চার্জ গঠনের পরবর্তী তারিখ ঘোষণা করেন। এ নিয়ে চতুৃর্থবারের মতো পিছালো চার্জ গঠনের তারিখ।

আসামীপক্ষের আইনজীবী এডভোকেট আমিনুল ইসলাম জানান, সকল আসামী উপস্থিত না হলে চার্জ গঠনের কোনো বিধি নেই।

ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, আলোচিত মামলায় এই হত্যা মামলায় এ নিয়ে তিনবার চার্জ গঠনের তারিখ পিচেয়েছে । সকল আসামীর উপস্থিতিতে আগামী ৩ আগষ্ট মামলার চার্জ গঠন করা হবে।

এরআগে ১৪ জুলাই, ৬ জুলাই ও ২১ জুন আলেঅচিত এই মামলার চার্জ গঠনের তারিখ পেছানো হয়।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামীলীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া। গ্রেনেড হামলার এ ঘটনায় জেলা আওয়ামীলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.