Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১০ ডিসেম্বর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে ১০ ডিসেম্বর (সোমবার) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোছাদ্দিক আহমেদ প্রমুখ।

এদিকে, বিকেল ৫টায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.